সিইসি-বিরোধী আন্দোলনে বিদেশি অর্থায়নের অভিযোগ বিজেপি নেতার

সিজেপি’র বিক্ষোভ
এশিয়া
বিদেশে এখন
0

ভারতে সিইসি-বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী ককরোচ জনতা পার্টি ও এর প্রধান সহযোগীরা ভিনদেশি অর্থদাতাদের সহায়তায় দেশজুড়ে অরাজকতা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিজেপি’র কেন্দ্রীয় মন্ত্রী।

বেঙ্গালুরুতে মন্ত্রী জিতেন্দ্র সিং সাংবাদিকদের জানান, সিজেপি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং আশুতোষ রাঙ্কার সঙ্গে বিদেশি অর্থদাতাদের যোগসূত্র থাকার অকাট্য প্রমাণ আছে।

দাবি করেন, সিজেপি’র যাবতীয় বাজেট আসছে ডিপ স্টেটের এজেন্ট, অননুমোদিত উৎস, ভারত-বিরোধী এনজিও-সংগঠন থেকে।

আরও পড়ুন:

সরাসরি অভিযোগ করেছেন, অভিজিৎ দীপকে-কে সহায়তা করছে মার্কিন দাতারা আর পাকিস্তান থেকে অর্থ পাচ্ছেন আশুতোষ রাঙ্কাকে।

এদিকে বিজেপি মুখপাত্র তুহিন সিনহা এনডিটিভিকে বলেছেন, উৎসবের মরসুমে জাতীয় রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশেই প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভগুলি সাজানো হয়েছিল।

এমন একটা সময়ে বিজেপি’র পক্ষ থেকে এই অভিযোগ আসলো, যখন সিজেপি’র মুখপাত্র সৌরভ দাস এবং রাঙ্কা-কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।

এসএস