সরকারের পদত্যাগের দাবিতে উত্তাল আলবেনিয়া

প্রধানমন্ত্রী এডি রামার কার্যলয়ের সামনে জড়ো জনতা
ইউরোপ
বিদেশে এখন
0

সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। রাজধানী তিরানায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন।

দেশটির উপ-প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জেরে আন্দোলন শুরু হয়। পরে ধীরে ধীরে তা সহিংস হয়ে উঠে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী এডি রামার কার্যালয়ে একের পর এক পেট্রোল বোমা ও আতশবাজি নিক্ষেপ করতে থাকে।

আরও পড়ুন:

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও পুলিশ জলকামান নিক্ষেপ করে। এরপর গত ডিসেম্বর থেকেই উত্তাল দেশটির রাজনৈতিক অঙ্গন।

এদিকে, সরকারি প্রকল্প ও টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী।

জেআর