ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জোস্পাঁ মারা গেছেন

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জোস্পাঁ
ইউরোপ
বিদেশে এখন
0

ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লিওনেল জোস্পাঁ গতকাল (রোববার, ২২ মার্চ) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর। আজ (সোমবার, ২৩ মার্চ) তার পরিবার এ তথ্য জানিয়েছে।

প্যারিসের বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। সমাজতান্ত্রিক নেতা জোস্পাঁ ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন:

পরিবার আরও জানায়, গত জানুয়ারিতে তিনি ‘গুরুতর একটি অস্ত্রোপচার’ করিয়েছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

জেআর