‘শত্রু নয়’ এমন দেশের জন্য হরমুজ প্রনালি নিয়ে ইরানের নির্দেশনা

হরমুজ প্রনালি
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
1

হরমুজ প্রণালি দিয়ে ‘শত্রু নয়’ এমন দেশগুলোর যাতায়াতের জন্য ‘ইরানের সঙ্গে সমন্বয়’ করে চলার নির্দেশনা দিয়েছে তেহরান। আজ (সোমবার, ২৩ মার্চ) ইরানের উচ্চ-পর্যায়ের নিরাপত্তা সংস্থার প্রতিরক্ষা পরিষদ এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

ইরানি সংবাদমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে প্রতিরক্ষা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, শত্রুপক্ষ যদি ইরানের উপকূল বা দ্বীপপুঞ্জে হামলা করার কোনো চেষ্টা করে, তাহলে উপকূলীয় এলাকার ‘সমস্ত প্রবেশপথে’ মাইন পুঁতে দেয়া হবে।

আরও পড়ুন:

কোনো হামলা হলে হরমুজ প্রণালি ছাড়াও কার্যত সমগ্র পারস্য উপসাগর অবরুদ্ধ হয়ে পড়বে এবং তার দায়ভার আগ্রাসনকারীদের ওপর বর্তাবে, বলে সতর্ক করা হয়েছে বিবৃতিতে।

জেআর