এর মধ্যে নুসেইরাত শরণার্থী শিবির ও এর আশেপাশের আবাসিক এলাকার একটি ব্লকে ইসরাইলি হামলায় একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন।
এছাড়া, গাজার পশ্চিমাঞ্চলের রিমাল থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ ফিলিস্তিনির মরদেহ। প্যালেস্টাইন সিভিল ডিফেন্সের তথ্য বলছে, বোমার আঘাতে ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচে এই মরদেহগুলো পড়ে ছিল। বিচ্ছিন্ন এসব হামলায় আহত হয়েছেন অন্তত ১০ ফিলিস্তিনি।
গেল ১৫ মাস ধরে গাজায় চলমান ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৪৬ হাজার ৭০০ ছাড়িয়েছে। নারী ও শিশুসহ আহত হয়েছেন প্রায় দেড় লাখ ফিলিস্তিনি।





 weapon at Eglin Air Force Base, Florida-320x167.webp)