ইরানি হামলা নিয়ে আরব লীগের জরুরি বৈঠক কাল

আরব লীগের বৈঠক দেশগুলোর নেতৃবৃন্দ
মধ্যপ্রাচ্য
বিদেশে এখন
0

ইরানের হামলার ঘটনায় সংগঠনের কয়েকটি সদস্য দেশের অনুরোধে আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা আগামীকাল (রোববার, ৮ মার্চ) জরুরি বৈঠকে বসছেন। জোটটির সহকারী মহাসচিবের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হোসাম জাকি এএফপিকে জানান, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান ও মিসরের অনুরোধে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছেন—এমন খবর প্রকাশের কিছুক্ষণ পরই বৈঠকের তথ্যটি জানানো হয়।

গত (শনিবার ২৮, ফেব্রুয়ারি) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের ব্যাপক বিমান অভিযান শুরুর পর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরাইল ও উপসাগরীয় দেশগুলোতে আঘাত হানে।

আরও পড়ুন:

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত ইরানের হামলার নিন্দা জানিয়ে একে ‘সম্পূর্ণ নিন্দনীয়’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘনই নয়, বরং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের নীতির ওপর আঘাত। তিনি আরও বলেন, ‘এ হামলা ইরান ও তার আরব প্রতিবেশীদের মধ্যে নজিরবিহীন বৈরিতার পরিস্থিতি সৃষ্টি করেছে।’

এএম