স্টারমার বলেছেন, যুক্তরাজ্য ‘আকাশ থেকে সরকার পরিবর্তনে বিশ্বাস করে না’এবং হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেননি। তবে উপসাগর ও মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবহারের জন্য ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া হবে বলে জানান তিনি।
দ্য সানকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘স্টারমার সহায়ক ভূমিকা রাখেননি।’ ফ্রান্স ও ন্যাটো মহাসচিব মার্ক রুটের সমর্থনের সঙ্গে তিনি যুক্তরাজ্যের অবস্থানের তুলনা করেন।
আরও পড়ুন:
হাউস অব কমন্সে স্টারমার বলেন, ‘ইরাকে অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া হয়েছে এবং যেকোনো পদক্ষেপের আইনগত ভিত্তি ও সুস্পষ্ট পরিকল্পনা থাকতে হবে।’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তরের চিফ সেক্রেটারি ড্যারেন জোনসও জানান, যুক্তরাজ্য আক্রমণাত্মক হামলায় জড়াবে না।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর উপসাগরীয় অঞ্চলে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।





