মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দাভাও অক্সিডেন্টালের সারাঙ্গানির নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ৫২ দশমিক ৪ কিলোমিটার গভীরে ছিলো।
আনাদোলু জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত ৮ জুন মিন্দানাওয়ের সারাঙ্গানি প্রদেশের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল। এতে এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সে সময় অন্তত ৭৮ জন নিহত হন এবং প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।
উল্লেখ্য, ফিলিপিন্স ভৌগোলিকভাবে ‘প্যাসিফিক রিং অব ফায়ার’র ওপর অবস্থিত। এ কারণে দেশটি বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ হিসেবে পরিচিত। এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটে।





