আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, উৎসব বোনাসসহ থাকছে একাধিক সুবিধা

আকিজ বশির গ্রুপ ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটির সেলস, আকিজ সিরামিকস (স্যানিটারি ওয়্যার) বিভাগ এরিয়া ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ

পদের নাম: এরিয়া ম্যানেজার

বিভাগ: সেলস, আকিজ সিরামিকস (স্যানিটারি ওয়্যার)

পদসংখ্যা: ৩টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

আরও পড়ুন:

এই পদে আবেদন করতে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীদের। তবে সিরামিকস-স্যানিটারি ওয়্যারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পদে আবেদনের জন্য কমপক্ষে কমপক্ষে৭ থেকে ৮ বছরের অভিজ্ঞতা প্রযোজ্য বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা টি/এ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস ইত্যাদি সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস