শাপলা চত্বরে হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল

সাবেক ডিআইজি জলিল
আইন ও আদালত
0

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল-১।

এসময় আসামিপক্ষের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায়বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হিসেবে বিচারকাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন।

এদিকে রাজধানীর কল্যাণপুরের ‘জাহাজ বাড়িতে’ কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে ৯ জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। এছাড়া লে. কর্নেল হাসিনুর রহমানের আদালত অবমাননার অভিযোগ শুনানি হবে ১৪ মে।

এএইচ