তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি-সুবিধা সীমিতের বৈধতায় হাইকোর্টে রুল

হাইকোর্ট
আইন ও আদালত
0

তৃতীয় সন্তানের ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সীমিত করার বিধান কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিষয়টি কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে হাইকোর্টের এ রুলে।

রুলে আরও জানতে চাওয়া হয়, সরকার কেন সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মজীবী নারীর জন্য সমান মাতৃত্বকালীন সুরক্ষা ও মাতৃত্ব সুবিধা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং কেন এ বিষয়ে একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের নির্দেশ দেয়া হবে না।

আরও পড়ুন:

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ (সোমবার, ২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এসব রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। তিনি জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভিন্ন ভিন্ন নীতিমালা বিদ্যমান থাকায়, কর্মজীবী নারীদের মধ্যে বৈষম্য সৃষ্টি হচ্ছে, যা সমতা ও আইনের সমান সুরক্ষার নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

এসএইচ