ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১৪৬ মামলা

ঢাকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি)
আইন ও আদালত
0

রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল রোববার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ১৪৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আজ (সোমবার, ২৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩২৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৪৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩০২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩০৫টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২২৮টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৫০৩টি গাড়ি ডাম্পিং ও ২২৩টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ