ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, ৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ১৯৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪৬টি বাস, ৩টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫২টি সিএনজি ও ১৪৭টি মোটরসাইকেলসহ মোট ৩২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২টি বাস, ৪১টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৬৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৪টি বাস, ৩টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৩টি বাস, ৪৪টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি, ৩৩১টি মোটরসাইকেলসহ মোট ৫৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৬৫টি বাস, ১৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫০টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩৮২টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭টি বাস, ৩টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৪৩টি সিএনজি ও ৮৭টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে।
এছাড়াও অভিযানকালে মোট ৫৩৭টি গাড়ি ডাম্পিং ও ১৮৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।—বাসস





