এতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ২১ জন, ওয়ারী বিভাগে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৩৪ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগে ৫৩ জন এবং গোয়েন্দাবিভাগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
এসময় তাদের হেফাজত থেকে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেন্সিডিল, ৪৯৪.১২ গ্রাম স্বর্ণালংকার, ১টি মোটরসাইকেল, ১টি পিকআপ, ১টি বাস, ৫টি মোবাইলফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।





