আজ (রোববার, ৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
শুনানির সময় হাবিবুল আউয়ালকে আদালতে হাজির করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এবং হাবিবুল আউয়ালের পক্ষে আইনজীবী তাপস চন্দ্র দাস শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।





