রাজধানীর বাজারে মাছের দামে অস্থিতিশীলতা, সবজিতে ঊর্ধ্বগতি

কাঁচাবাজার
কাঁচাবাজার
বাজার
0

রাজধানীর যাত্রাবাড়ীর পাইকারি মাছের বাজারে প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও দাম কিছুটা ওঠানামা করলেও বাজারের অন্যান্য পণ্যের দর মোটামুটি স্থিরই রয়েছে। তবে সামান্য বেড়েছে সবজির দাম।

আজ (শুক্রবার, ৮ মে) রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাজার ঘুরে দেখা যায় মাছের দাম বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। যেখানে রুই ৩৮০, পাবদা ৪০০, তেলাপিয়া ২০০, পাঙ্গাস ২০০, বাগদা ৭৫০, টেংরা ৫৬০ টাকা।

আরও পড়ুন:

সবজির বাজারে দেখা যায় ভিন্ন চিত্র। বিভিন্ন সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বাজারে বেগুন ১০০, শসা ৮০ থেকে বেড়ে ১২০ টাকা কেজি, করলা ৭০, সজনা ১৫০, ঢেরস ৫০ ও লাউ ৭০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।

এছাড়া লাল ডিম ১৪০ টাকা, সাদা ১৩০ টাকা, দেশি মুরগির ডিম ২৪০ টাকা ও হাঁসের ডিম ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এসএইচ