বিএনপি সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপিকে সাক্ষাতের সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরো পড়ুন:
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক রয়েছে। তবে সেখানে ড. খোন্দকার মোশাররফ ছাড়া আর কারা থাকবেন সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়াও আজ রাত সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। জামায়াতের পক্ষ থেকে দলটির আমির ড. শফিকুর রহমান বৈঠকে নেতৃত্ব দিতে পারেন।


 Andoni Iraola, Ryan Mason, and Xabi Alonso-320x167.webp)


