খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন তিন উপদেষ্টা

শোকবইয়ে স্বাক্ষর করছেন তিন উপদেষ্টা
দেশে এখন
1

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে শোক বইয়ে স্বাক্ষর করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন তিন উপদেষ্টা।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

প্রসঙ্গত, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

ইএ