জনগণের ইচ্ছাই প্রাধান্য পাবে— মন্ত্রিসভার বৈঠকে তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণ আমাদের ম্যানিফেস্টোর (ইশতেহার) ওপর ম্যান্ডেট দিয়েছেন। সুতরাং, যেটা জনগণের ইচ্ছা, সেটাই প্রাধান্য পাবে। আজ (বুধবার, ১৮ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার প্রথম বৈঠক প্রধানমন্ত্রী এ বার্তা দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী সেক্রেটারিদের উদ্দেশে অ্যাড্রেস করেছেন। কোড অব ইন্সটিটিউশন, দেশের আইন অনুযায়ী এবং ব্যবসার নীতি অনুযায়ী সেক্রেটারি ও সরকারি কর্মকর্তা অনেকে যাবেন।’

আরও পড়ুন:

এসময় সরকারের ম্যানিফেস্টো বাস্তবায়নে মন্ত্রীরা আন্তরিক হবেন, সে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, কার কী অ্যাফিলিয়েশন (সম্পৃক্ততা), তা দেখবো না। আমরা ম্যারিটের ভিত্তিতে সবাইকে যাচাই করবো।’

আরও পড়ুন:

উল্লেখ্য, মন্ত্রিসভার বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো সচিবালয়ে তার নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন।

এর আগে, গতকাল (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এফএস