কৃষির মেরুদণ্ড শক্ত হলে অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আমিন-উর রশীদকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা
এখন জনপদে
দেশে এখন
0

কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ বলেছেন, জনগণ বিশ্বাস করে, এ সরকার জাতির কল্যাণে কাজ করবে। কৃষির যদি উন্নতি হয়, ৭০ ভাগ মানুষের মেরুদণ্ড শক্ত হবে। কৃষির মেরুদণ্ড শক্ত হলে অর্থনীতির মেরুদণ্ড শক্ত হবে।

আজ (শুক্রবার, ২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা জেলা সার্কিট হাউজে কৃষি খাদ্য মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন:

আমিন-উর রশীদ বলেন, ‘এ সরকার মনে-প্রাণে বিশ্বাস করে, ৭০ ভাগ লোকদের সুন্দরভাবে জীবনযাপনের জন্য কৃষি খাতকে শক্তিশালী করতে হবে। তাই সবচেয়ে বেশি অ্যাটেনশন দেয়া হচ্ছে এগ্রিকালচারকে।’

সকালে ২ দিনের সফরে নিজ জেলা কুমিল্লায় আসেন কৃষি খাদ্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ। সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে দলীয় নেতাকর্মী ও মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসএইচ