ইউনূস সেন্টারে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস, সহকর্মীদের উচ্ছ্বসিত অভ্যর্থনা

ড. মুহাম্মদ ইউনূসকে সহকর্মীদের অভ্যর্থনা
দেশে এখন
1

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় ১৮ মাস পর নিজের পুরোনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

ইউনূস সেন্টারের এক ফেসবুক পোস্টে জানানো হয়, আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান।

সেখানে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ড. ইউনূস চলতি মাসের শেষ দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলেও ইউনূস সেন্টার জানিয়েছে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে।

এনএইচ