বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে ডা. রফিকুল

হাসপাতালে ভর্তি সেলিনা রহমানকে দেখতে যান দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম
দেশে এখন
0

হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিনা রহমানকে দেখতে গেছেন দলটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মো. রফিকুল ইসলাম।

আজ (রোববার, ২২ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল ভর্তি সেলিনা রহমানকে দেখতে যান তিনি। এসময় তিনি তার স্বাস্থ্যের খোঁজ নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে আলাপ করেন।

জানা যায়, এসময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তার পরিবার সেলিনা রহমানের আশু আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন:

সেলিনা রহমান গত কয়েকদিন ধরে জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরবর্তীতে তার পায়ে তীব্র ব্যাথা অনুভূত হলে পরীক্ষা-নিরীক্ষার পর তার পায়ের রক্তনালী জমাট বেঁধে ডিপ ভেইন থ্রম্বসিস রোগ ধরা পড়ে। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)-তে স্থানান্তর করা হয়।

সেখানে তার প্রথমে শারীরিক অবস্থার অবনতি হলেও পরবর্তীতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।

এএম