ঈদের অগ্রিম ট্রেন টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও দ্রুত শেষ

আবিদ মঈন
ঈদ উপলক্ষে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
দেশে এখন
0

ঈদকে সামনে রেখে দ্বিতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ আগামী ১৪ মার্চের টিকিট দেয়া হচ্ছে। আজ (বুধবার, ৫ মার্চ) সকাল ৮টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হয়। তবে আধঘণ্টার মধ্যেই ১৩ হাজার টিকিটের মধ্যে ১১ হাজার ৪০০ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. সাজেদুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রথম ৩০ মিনিটে সার্ভারে ২০ লাখ হিট হয়েছে।’ এছাড়া দুপুর দুইটায় পূর্বাঞ্চল রুটের ১৬ হাজার টিকিট ছাড়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এদিকে, এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় স্টেশনের কাউন্টারগুলোতে কোনো ভিড় দেখা যায়নি। তবে কিছু যাত্রী অনলাইনে টিকিট না পেয়ে কাউন্টারে আসেন। তারা জানান, বিক্রি শুরু হওয়ার পরপরই টিকিট শেষ হয়ে গেছে।

এএম