ঈদ ঘিরে রাজধানীর মার্কেটে বাড়ছে ভিড়

ঈদ ঘিরে ভির বাড়ছে মার্কেটগুলোয়
দেশে এখন
0

ঈদের বাকির আর মাত্র দুই সপ্তাহ। কেনাকাটা করতে রাজধানীর মার্কেটগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। তরুণ-তরুণীদের মাঝে পোশাকের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে থ্রি-পিচ, লেহেঙ্গা, গাউন কিংবা পাঞ্জাবির। তবে, চাহিদা কমেছে শাড়ির। বাজারে বিভিন্ন ডিজাইনের শাড়ি থাকলেও নেই ক্রেতার চাহিদা। ফলে, এখনও জমেনি শাড়ির বাজার। তবে, বিক্রেতাদের প্রত্যাশা অন্যান্য বছরের মতো এ বছরও বাড়বে শাড়ির বিক্রি।

এবারের ঈদ কেনাকাটায় ছেলেদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবির পাশাপাশি পাল্লা দিয়ে চাহিদা বেড়েছে নারীদের থ্রি-পিস, লেহেঙ্গা, গাউন বা ওড়নার। এতে রাজধানীর মার্কেটগুলোতে ভিড় বেড়েছে নারীদের।

তবে, অন্যান্য বছরের মতো এ বছর বাড়েনি শাড়ির বাজার। মার্কেটে বিভিন্ন ডিজাইনের শাড়ি থাকলেও ক্রেতা নেই। ক্রেতা চাহিদা কম থাকায় অলস সময় কাটছে শাড়ি ব্যবসায়ীদের। শাড়ি ব্যবসায়ীরা জানান, এখনো শাড়ি তেমন একটা বিক্রি হচ্ছে না। আর বেশি দামের শাড়ি আরও বিক্রি হচ্ছে না।

আরও পড়ুন:

এ বছর জামদানি, কটন, হাফ সিল্ক, সিল্ক, মিরপুর কাতান টাঙাইল তাত, ইন্ডিয়ান কাতানসহ বিভিন্ন শাড়ি রয়েছে। এরই মধ্যে কটন শাড়ি ৪ হাজার, সিল্ক ৩ হাজার ৫০০, মিরপুর কাতান ১৫০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অনেকে প্রিয়জনকে উপহার দিতে কিনছেন শাড়ি। ক্রেতারা জানান, অনেক রকমের শাড়ি আছে। এবারের ঈদ কালেকশন ও অনেক বেশি।

তবে, বাজারগুলোতে নতুন ডিজাইনের পোশাকের চাহিদা বেশি। থ্রি-পিস, লেহেঙ্গা, ওড়না, গাউনের দোকানগুলোতে ভিড়ও বেশি। চাহিদায় পিছিয়ে নেই পাকিস্তানি, ভারতীয় বিভিন্ন ডিজাইনের পোশাকও।

জেআর