ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে যাত্রা করেন তিনি।

বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গত ২৬ অক্টোবর জাপান সফরে যান প্রধানমন্ত্রী। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন তিনি।

পাশাপাশি জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এছাড়া জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।

জেআর