মধ্যপ্রাচ্য উত্তেজনা: শাহ আমানত বিমানবন্দর থেকে বাতিল ১১ ফ্লাইট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
দেশে এখন
0

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের জেরে আজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে বাতিল হয়েছে মোট ১১ টি ফ্লাইট। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত মোট ৪৬ টি ফ্লাইট বাতিল হয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এয়ারপোর্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্য থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ও এয়ার এরাবিয়ার তিনটি ফ্লাইট বাতিল হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যেগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট, ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ও ইয়ার এরাবিয়ার তিনটি ফ্লাইট বাতিল হয়েছে।

তবে আজ ওমানের উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সকালে ২ ফ্লাইট ছেড়ে গিয়েছে। পাশাপাশি মদিমা থেকে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইট।

এফএস