সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত হলেন চিফ হুইপ-হুইপরা

জাতীয় সংসদ ভবন
দেশে এখন
0

বাংলাদেশ জাতীয় সংসদ ও সংসদ সচিবালয়ের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের বিস্তারিত অবহিত করা হয়েছে। আজ (বুধবার, ৪ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে আয়োজিত এক বিশেষ সভায় এ অবহিতকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, এমপি (বরগুনা-২) সভায় সভাপতিত্ব করেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন মনোনীত ৬ জন হুইপ মো. জি কে গউছ, এমপি (হবিগঞ্জ-৩), রকিবুল ইসলাম, এমপি (খুলনা-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি (শরীয়তপুর-৩), এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমপি (নাটোর-২), মো. আখতারুজ্জামান মিয়া, এমপি (দিনাজপুর-৪), এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), এমপি (লক্ষ্মীপুর-৪)।

এছাড়া সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থেকে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক বিষয় উপস্থাপন করেন।

আরও পড়ুন:

সভায় সংসদীয় কার্যপ্রণালী বিধি, আইন প্রণয়ন প্রক্রিয়া, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সচিবালয়ের প্রশাসনিক কাঠামো সম্পর্কে সংসদীয় নেতাদের ধারণা দেয়া হয়। সংসদের শৃঙ্খলা বজায় রাখা এবং সংসদ সদস্যদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোকপাত করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নতুন সংসদের কার্যক্রম বেগবান করতে এবং সংসদীয় রীতিনীতি সঠিকভাবে পালনের লক্ষ্যেই এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়েছে।

এনএইচ