২৫০ শিশুর ঈদ রাঙালো ‘স্বপ্নালোড়ন বাংলাদেশ’, পাশে ছিলেন বাশার-আসিফ

স্বপ্নালোড়ন বাংলাদেশের নতুন জামা ও খাদ্য সামগ্রী বিতরণ
দেশে এখন
1

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিনামূল্যে নতুন জামা ও তাদের পরিবারের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নালোড়ন বাংলাদেশ।

রাজধানীর শুক্রাবাদে নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজন হয়। এদিন, ঈদকে সামনে রেখে ২৫০ জন শিশুকে নতুন জামা তুলে দেয় স্বপ্নালোড়ন।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, বিসিবি পরিচালক আসিফ আকবর।

বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, আগামী এপ্রিলে ১৬টি স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে একদিনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে।

বাচ্চাদের নিয়ে ঈদ আয়োজনে আরও উপস্থিত ছিলেন স্বপ্নালোড়ন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভর বাবা তৌফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ফয়সাল তিতুমীর, স্বপ্নালোড়নের সভাপতি শাহাব সোহাগ, সাধারণ সম্পাদক জামান আশরাফ, সেজান সেজু, শোওকত সেলিম, ফারিয়া জান্নাত স্নিগ্ধাসহ সংগঠনের সদস্যরা।

এএইচ