জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
0

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) বেলা ১১টায় শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশন।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপি এবার সরকারি দলের আসনে বসেছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসেবে এ অধিবেশনে অংশ নিচ্ছেন তারেক রহমান।

আজকের অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে সরকার যেসব অধ্যাদেশকে আইনে পরিণত করতে চায়, সেগুলোও সংসদের সামনে উপস্থাপন করা হবে।

আরও পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলের নেতা হয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বর্তমান সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে, যার মধ্যে বিএনপি একাই পেয়েছে ২০৯টি আসন।

এএম