হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস

মির্জা আব্বাস
দেশে এখন
0

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল রাতে (বুধবার, ১১ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, গতকাল ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তার স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের আজ প্রথম অধিবেশন। সেখানে অন্য সংসদ সদস্যদের মতো উপস্থিত থাকার কথা ছিল মির্জা আব্বাসেরও।

ইএ