
ইন্দোনেশিয়ায় সরকারি খাবার খেয়ে অসুস্থ পাঁচশোর বেশি শিক্ষার্থী
ইন্দোনেশিয়ায় সরকারি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে ৫শ'র বেশি শিক্ষার্থী। দেশটির পূর্ব জাভায় দুপুরের খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

আদমজীর পোশাক কারখানায় আবারও ৪০ শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের আওতাধীন ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানায় টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের হঠাৎ অসুস্থ হয়ে পড়া ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। আজ (রোববার, ২৩ আগস্ট) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে এ ঘটনায় প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের অধিকাংশই নারী শ্রমিক বলে জানা গেছে।

টাঙ্গাইলে পানি পান করে ৩২ স্কুলশিক্ষার্থী অসুস্থ
টাঙ্গাইলের নাগরপুরে বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে ৩২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

গোমস্তাপুরে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৫০ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অন্তত ১৫০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) দুপুরে উপজেলার আলিনগর ইউনিয়নের মকরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল রাতে (বুধবার, ১১ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

৪ ধরনের শিক্ষার্থীদের ভাতা দিচ্ছে সরকার, পাবেন যারা
দেশের ক্রীড়াঙ্গনের মেধাবী শিক্ষার্থী এবং অসচ্ছল ক্রীড়াবিদদের জন্য বড় সুখবর নিয়ে এসেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ২০২৫-২৬ অর্থবছরের জন্য বিশেষ আর্থিক সহায়তা এবং শিক্ষা বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (National Sportsmen Welfare Foundation) এই উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে অসুস্থ, দুর্ঘটনায় আহত এবং কৃতি ক্রীড়া শিক্ষার্থীদের মাসিক ভাতা ও বৃত্তি প্রদান করা হবে।

চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ বিএনপি মহাসচিব, হাসপাতালে ভর্তি
থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরে আবারো অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন, অসুস্থ ৩
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ নির্বাচন যুক্ত করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে অনশন শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কয়েকজন শিক্ষার্থী। গতকাল (১৭ আগস্ট) থেকে শুরু হওয়া আমরণ অনশনের আজ (সোমবার, ১৮ আগস্ট) দ্বিতীয় দিন চলছে। এতে অসুস্থ হয়ে পড়েছেন অনশনে থাকা তিন শিক্ষার্থী।

অসুস্থ জামায়াত আমিরকে নেয়া হয়েছে হাসপাতালে
দলীয় সমাবেশে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়া জামায়াত আমির ডা. শফিকুল ইসলামকে হাসপাতালে নেয়া হয়েছে। তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। আজ (শনিবার, ১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াত আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে হাসপাতালে নেয়া হয়।

অসুস্থ হয়েও মঞ্চে বসে বক্তব্য দিলেন জামায়াত আমির
জাতীয় সমাবেশে বক্তব্য দেয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ১৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তবে অসুস্থ হলেও মঞ্চে বসেই তিনি বক্তব্য দেন।

টাঙ্গাইলে ঈদসামগ্রী বিতরণের সময় বৃদ্ধার মৃত্যু
টাঙ্গাইলে বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে ঈদসামগ্রী বিতরণের সময় অসুস্থ হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রচণ্ড রোদে ও গরমে অন্তত আরো পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন।

গাজীপুরে কারখানার পানি পানে অধর্শতাধিক শ্রমিক অসুস্থ
গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় কারখানার পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়েছেন। আজ (শনিবার, ১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনার পর কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।