‘যুদ্ধ পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়লেও তা ক্রেতাদের ওপর চাপানো হবে না’

চট্টগ্রাম
খন্দকার আবদুল মুক্তাদির
দেশে এখন
0

বাজারে তেল বা কোনো পণ্যের সরবরাহ ঘাটতি নেই এবং দাম বাড়ার কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ বা কোনো কারণে আন্তজার্তিক বাজারে দাম বাড়লেও তা ক্রেতার ওপর চাপানো হবে না। দাম ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার কর কমাবে বা ভিন্ন মেকানিজম ব্যবহার করবে।

আজ (রোববার, ১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য নিরূপন এবং চাহিদা অনুসারে আমদানি নিশ্চিত করতে রোজার পরে ব্যবসায়ীসহ সব পক্ষকে নিয়ে সরকার একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করবে।’

এছাড়া খুচরা বাজারে কেউ সরবরাহ সংকটের অজুহাতে ভোজ্যতেলের দাম বাড়ানোর চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন:

এসময় সাধারণ মানুষের পছন্দের ও যেসব ফলের চাহিদা বেশি সেগুলোর দাম ভোক্তার ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বস্ত করেন বাণিজ্যমন্ত্রী।

সভায় ব্যবসায়ীরা আয়কর ও ভ্যাট বিভাগের হয়রানির কারণে ব্যবসায়ীরা নিঃস্ব হচ্ছে বলে অভিযোগ করে এর প্রতিকার চান। মহাসড়কে ওজন স্কেল বৈষম্য নিরসনের আহ্বানও জানান তারা।

ব্যবসায়ীরা দাবি করেন, পাইকারি বাজারে কোনো সিন্ডিকেট হয় না, খুচরা বাজারে বেশি দামে বিক্রি করা হয়।

এসএইচ