আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। এসময় তিনি স্টেশনে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দুটি ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে। ঈদযাত্রার সামগ্রিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঈদের পর পুরো ব্যবস্থার মূল্যায়ন করা হবে।
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘ঈদযাত্রায় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে। তবে যাত্রীদেরও সচেতন থাকতে হবে এবং নিয়ম মেনে ভ্রমণ করতে হবে।’
রেলসেবার উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের পর যাত্রীসেবার মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’





