
সদরঘাটে ঈদযাত্রায় বড় অনিয়ম নেই: নৌ প্রতিমন্ত্রী
এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো অনিয়ম সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘটেনি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। জানান, বুধবারের দুর্ঘটনায় নিহতের পরিবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

সংকট না থাকলেও পেট্রোল পাম্পে রয়েছে ভিড়
আগামীকাল (শনিবার, ২১ মার্চ) ঈদ। তবে এখনও চলছে ঘরমুখী মানুষের ঈদযাত্রা। বাস, ট্রেন ও লঞ্চের পাশাপাশি অনেকেই বাড়ি ফিরছেন নিজ বাইক কিংবা বাহনে। এতে করে তেলের সংকট না থাকলেও রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। অন্যদিকে ঈদকে সামনে রেখে কিছু এটিএম বুথে টাকা তুলতে না পারার অভিযোগ থাকলেও ফাঁকা ঢাকায় লেনদেন ছিল স্বাভাবিক।

ঈদযাত্রার ৪ দিনে যমুনা সেতুতে প্রায় ১৩ কোটি টাকা টোল আদায়
গত দুই দিন ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপে কখনও ধীর গতি আবার কখনো থেমে যানজটের ভোগান্তির ঈদের আগের দিন স্বস্তিতে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ। এদিকে ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে এক লাখ ৭৯ হাজার ৭৯৫ যানবাহন পারাপার হয়েছে। ৯৬ ঘণ্টায় এসব যানবাহন থেকে ১২ কোটি ৯৪ লাখ ১৩ হাজার ১০০ টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।

১৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে স্বস্তির ঈদযাত্রা
দিনভর ভোগান্তির পর অবশেষে ১৬ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক হয়ে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে উত্তরাঞ্চলের মানুষ।

যাত্রী কল্যাণ সমিতির বিবৃতিকে সেতুমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব চলছে— বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এ বিবৃতিকে ‘চ্যালেঞ্জ’ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ঈদযাত্রা নিরাপদ ও শান্তিপূর্ণ নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদযাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নোয়াখালীতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। ট্রেন স্টেশন, বাসস্ট্যান্ড ও মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সেনাবাহিনী ও যৌথবাহিনী নিয়মিত তল্লাশি কার্যক্রম, যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অবশেষে ‘ছাদভর্তি’ যাত্রী নিয়ে ছেড়ে গেলো নীলসাগর এক্সপ্রেস
ঈদযাত্রার ভিড় ও সাম্প্রতিক দুর্ঘটনার প্রভাবের কারণে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস যাত্রীদের পরতে হয়েছে অনিশ্চয়তায় মধ্যে। প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বে ছাদভর্তি যাত্রী নিয়ে আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশনের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির নির্ধারিত ছাড়ার সময় ছিলো সকাল ৬টা ৪৫ মিনিটে।

যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়— দাবি সড়ক প্রতিমন্ত্রীর
ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে দুই-তিনগুণ বেশি ভাড়া নেয়ার যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভাড়া-সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।’

যমুনা সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল (বুধবার, ১৮ মার্চ) দিবাগত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে করাতিপাড়া পর্যন্ত থেমে যানজটের সৃষ্টি হয়।

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা ও সান্তাহারে ট্রেন লাইনচ্যুতি: তদন্ত ও শাস্তির দাবি জামায়াতের
রাজধানীর সদরঘাটে লঞ্চ সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

যমুনা সেতু মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৯ মার্চ) সকালে নগরজালফৈ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের চাপায় দুই যাত্রী নিহত
রাজধানীর সদরঘাটে ট্রলার দিয়ে লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের চাপায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আজ (বুধবার, ১৮ মার্চ) সন্ধ্যায় ঈদযাত্রার ষষ্ঠ দিনে এ দুর্ঘটনা ঘটে।