দুই নেতার মধ্যকার উষ্ণ ও আন্তরিক আলাপকালে শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
দুই দেশের মধ্যকার ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন:
দুই নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ঘটনাবলি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন এবং মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঈদের শুভেচ্ছার উষ্ণ প্রত্যুত্তর দেন এবং পাকিস্তানের জনগণের জন্য শুভকামনা জানান।
উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।




