ঈদে রাজধানীর ‘শিশু পরিবারগুলো’ পরিদর্শন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন
দেশে এখন
0

পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানীর সরকারি ‘শিশু পরিবারগুলো’ পরিদর্শন করেছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

আজ (শনিবার, ২১ মার্চ) দুপুরে মন্ত্রী মিরপুর শিশু পরিবার বালক, তেজগাঁও শিশু পরিবার বালিকা এবং আজিমপুর ছোটমণি নিবাসে যান। পরিদর্শনকালে তিনি শিশুদের খোঁজখবর নেন, তাদের খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা এবং সার্বিক অবস্থার সঙ্গে পরিচ্ছন্নতা ও খাবারের মান পরীক্ষা করেন।

আরও পড়ুন:

মন্ত্রী শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, পরিবেশ ও পরিচ্ছন্নতা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় মন্ত্রী সমাজের উচ্চবিত্তদের এসব সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, ‘সরকারি ও বেসরকারি উদ্যোগ একসঙ্গে কাজ করলে শিশুদের জন্য বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’

এনএইচ