কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানি, কৃষিমন্ত্রীর শোক

কৃষিমন্ত্রী
দেশে এখন
0

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ (রোববার, ২২ মার্চ) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় একসঙ্গে এতগুলো মূল্যবান প্রাণহানি জাতির জন্য অপূরণীয় ক্ষতি।’ তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুন:

শোকবার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে মন্ত্রী সংশ্লিষ্টদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কার্যকর ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’

এনএইচ