তেলের সংকট নেই, দুদিন সরবরাহ বন্ধ থাকায় একটু চাপ হয়েছে: জ্বালানিমন্ত্রী

জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
দেশে এখন
1

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, গত দুদিন ধরে সরবরাগ বন্ধ থাকায় একটু চাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ (সোমবার, ২৩ মার্চ) দুপুরে নিজ বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘আমরা তেল বেশি সরবরাহ করছি, গত বছরের থেকে ২৫ শতাংশ বেশি আমদানি বাড়িয়েছি এবং পেট্রোল পাম্পেও আমরা তেল ডেলিভারি দিয়ে যাচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন। তাদের যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল না নেয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করবো।

দেশে তেলের মজুত কী পরিমাণ আছে এবং নির্দিষ্ট কোনো মজুত আছে কি না এমন প্রশ্নের জবাবে জ্বালানি মন্ত্রী বলেন, আসলে তেলের মজুতটা তো এভাবে থাকে না—তেল আসে ও যায়। সুতরাং আমি যেটা বললাম যে আমরা সরবরাহ করছি, ২৫ শতাংশ বেশি। শুধু গত দুই দিন বন্ধ ছিল, সেজন্য একটু পেট্রোল পাম্প কিছু বন্ধ ছিল। এখন তো আবার শুরু হয়ে গেছে। গত দুই দিন— ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। আমাদের ডিপোগুলো আছে, সেগুলো বন্ধ ছিল। সেজন্য তেল সরবরাহ করা হয়নি। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে। তেল পাবে, পেট্রোল পাম্পে তেল পাওয়া যাবে।’

তাই জনগণকে প্যানিক বা আতঙ্কিত না হয়ে প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দেশে তেলের কোনো সংকট নেই। সরবরাহ অব্যাহত আছে। তবে ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাব, আপনারা প্যানিকড বা আতঙ্কিত হবেন না এবং প্রয়োজনের বেশি তেল ক্রয় করবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই নেন। আশা করি আমাদের তেলের সরবরাহ সবসময় থাকবে, সবসময় তেল পাবেন আপনারা।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনের বেশি তেল নিলে, স্টক করলে ভিড় বাড়বে, লাইন বাড়বে। সেজন্যই সবার সচেতন হওয়া দরকার। এটাতো বাংলাদেশ সরকারের একার সমস্যা না, সারা পৃথিবীর সমস্যা। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সমস্যার সমাধান করার দিনরাত চেষ্টা করছি। আশা করি আমরা এই সমস্যার সমাধান করতে পারব। বর্তমানে স্পট মার্কেট থেকে আমরা কিনছি, ভর্তুকি দিয়ে জনগণকে আমরা তেল দিচ্ছি।

আরও পড়ুন:

তেল সংকট | জ্বালানি তেলের বর্তমান মজুদ | তেলের পাম্পে দীর্ঘ লাইন | বাংলাদেশে তেলের বাজার পরিস্থিতি | জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার

এএম