ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ এখনো নিয়ন্ত্রণে নয়: প্রসিকিউটর

বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার
দেশে এখন
1

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের ফেসবুক ও হোয়াটসঅ্যাপ এখনো নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানিয়েছে ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। তবে হ্যাকাররা কোনো ক্ষতিকর তথ্য পায়নি বলে দাবি করেছেন প্রযুক্তিবিষয়ক প্রসিকিউটর তানভীর জোহা।

আজ (বুধবার, ২৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। তানভীর জোহা বলেন, ‘কারা এই হ্যাকিংয়ের সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি।’ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

এর আগে, মঙ্গলবার রাতে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল ফোন, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ হ্যাক করা হয়। একটি সন্দেহজনক লিংক পাঠানোর মাধ্যমে এসব অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র, আইন ও তথ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। একই সঙ্গে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এএইচ