আজ (শুক্রবার, ২৭ মার্চ) সন্ধ্যায় লালবাগ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, ‘নগরীকে জঞ্জাল ও সন্ত্রাসমুক্ত রাখতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, নগরবাসীকেও সমান দায়িত্ব নিতে হবে।’ পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখলে মশার বংশবিস্তার অনেকাংশে কমানো সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, জাতীয় স্মৃতিসৌধে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় আব্দুস সালাম বলেন, ‘যারা মুক্তিযুদ্ধ ও শহিদদের স্বীকৃতি দিতে পারেন না, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই।’
তিনি আরও বলেন, ‘অন্তর থেকে শহিদদের প্রতি শ্রদ্ধাবোধ না থাকলে, স্মৃতিসৌধে যাওয়াও উচিত নয়।’





