স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণীর অবস্থা সংকটাপন্ন

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল
দেশে এখন
0

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। আজ (শুক্রবার, ২৭ মার্চ) বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামীকাল (শনিবার, ২৮ মার্চ) সকালে তার সবশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে মেডিকেল বোর্ড জানাবে। দিলারা হাফিজ অনেকদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়া হয়।

এদিকে একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা মির্জা আব্বাস সিসিইউতে চিকিৎসাধীন আছেন। তিনি এখন অনেকটা সুস্থ আছেন। পরিবারের সদস্যদের আশা চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

এর আগে গত ১৫ মার্চ মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয়।

এএইচ