সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা তেল ডিপোতে জাহাজ ভিড়লেও চাহিদার তুলনায় কম সরবরাহ পাওয়ার অভিযোগ লরি চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে হচ্ছে তাদের, যা প্রভাব ফেলছে সরবরাহ চেইনের পুরো ব্যবস্থায়। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনেও একই চিত্র।
আরও পড়ুন:
অনেক পাম্পে তেল না থাকায় বন্ধ রাখতে হচ্ছে কার্যক্রম, আবার কোথাও সীমিত আকারে দেয়া হচ্ছে জ্বালানি। এতে রাইড শেয়ারিং চালকসহ পেশাদার চালকদের জীবিকায় পড়েছে নেতিবাচক প্রভাব। যদিও সরকার বলছে জ্বালানির মজুত ও সরবরাহ স্বাভাবিক, তবে বাস্তব পরিস্থিতি সামাল দিতে তদারকি জোরদার এবং প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



