শোকবার্তায় মন্ত্রী বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ। দেশের শিক্ষা খাত প্রসারে তার অবদান অনস্বীকার্য। তার কর্মময় জীবন দেশের শিক্ষানুরাগীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আরও পড়ুন:
উল্লেখ্য, দিলারা হাফিজ (৭৮) আজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৭৮ বছর বয়সী দিলারা হাফিজ স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আগামীকাল (রোববার, ২৯ মার্চ) সন্ধ্যায় তার মরদেহ দেশে আসবে। পরদিন ৩০ মার্চ বেলা ১১টায় প্রথম নামাজের জানাজা জাতীয় সংসদ দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।





