গতকাল (শনিবার, ১৭ অক্টোবর) সন্ধ্যায় গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের ওই পূজামণ্ডপের বের হওয়ার গেটে এ দুর্ঘটনা ঘটে।
কলকাতা পুলিশের বিবৃতি অনুযায়ী, বৃষ্টির মধ্যে মণ্ডপে অতিরিক্ত ভিড় জমে যাওয়ায় হুড়োহুড়ি লেগে পদদলনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল ও চিকিৎসক দল পাঠানো হয়।
আরও পড়ুন:
আহতদের অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে আপাতত মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হয়েছে বলে জানায় পুলিশ।
জানা যায়, আহতদের মধ্যে ১৩ জন নারী ও একটি শিশু রয়েছে। পরিস্থিতি দেখতে হাসপাতালে গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার দু’টি পথই ছিলো সরু। হুড়োহুড়ির সময় অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন।





