ভূমধ্যসাগরে উদ্ধার বাংলাদেশিদের ফিরিয়ে আনাই মন্ত্রণালয়ের প্রথম গুরুত্ব: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
দেশে এখন
0

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে জীবিত উদ্ধার করা ২৬ জনকে দেশে ফিরিয়ে আনাই মন্ত্রণালয়ের প্রথম গুরুত্ব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

এসময় তিনি বলেন, ‘বাংলাদেশ ও লিবিয়ার যে চক্র মানব পাচারে জড়িত তাদের চিহ্নিত করে শেকড় খুঁজে বের করতে চায় সরকার।’ এই সংকট সমাধানে গ্রিস, বাংলাদেশ ও লিবিয়া একত্রে কাজ করছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, ‘যাত্রাপথে জাহাজে খাবার সংকটে মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দেয়ার ঘটনা অমানবিক।’

ইএ