শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনিসহ তিনজনকে ট্রাইব্যুনালে হাজির

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আইন ও আদালত
0

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই তিনজনকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তাদের বিরুদ্ধে এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গত ৭ মে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ মে আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এরই ধারাবাহিকতায় আজ তাদের হাজির করা হলো। নিয়ম অনুযায়ী তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেবেন ট্রাইব্যুনাল-১।

আরও পড়ুন:

শাপলা চত্বর হত্যাকাণ্ডের পরই একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রূপা সমীকরণ অনুষ্ঠানের মাধ্যমে সত্য আড়াল করে ঘটনা ভিন্নখাতে নেয়ার চেষ্টা করেন বলে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের। তাদের দাবি, পরিকল্পিত এ কাজের সাথে তিনি ছাড়াও জড়িত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও একাত্তর টিভির তখনকার ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু।

শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ চার জেলায় ৫৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে তদন্ত সংস্থা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জন আসামি হচ্ছেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ ৬ জন গ্রেপ্তার রয়েছেন।

ইএ