বৈঠকে পানিসম্পদমন্ত্রী, প্রতিমন্ত্রীসহ চার সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠক শেষে বিষয়টি সাংবাদিকদের জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, ‘নদী ও খাল রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো ধরনের প্রভাব খাটিয়ে যেন দখলদারিত্ব চালানো না যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে বলা হয়েছে।’
আরও পড়ুন: আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী জানান, চলতি মাসেই ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিএনপির অঙ্গীকার অনুযায়ী ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া তিস্তা ব্যারেজ নির্মাণ এবং ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে কারিগরি কমিটি কাজ করছে বলেও জানান মন্ত্রী।





