জ্বালানি সংকটে বাড়ছে জনভোগান্তি, দীর্ঘ হচ্ছে লাইন

জ্বালানি নিচ্ছেন একজন বাইকার
দেশে এখন
0

দিন দিন জটিল হচ্ছে জ্বালানি পরিস্থিতি। জ্বালানি নিয়ে অসন্তোষ-দুর্ভোগ বাড়ছে। রাতেও ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল নিতে হচ্ছে গ্রাহকদের।

গ্রাহকরা বলছেন, চার থেকে পাঁচ ঘণ্টা দাঁড়িয়েও পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। আর অনেক পাম্প বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করছেন কেউ কেউ।

আরও পড়ুন:

অন্যদিকে, ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, যতটুকু তেল পাম্পগুলো পাচ্ছে তা সরবরাহ করতে হচ্ছে। তবে, গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করতে পারছে না ফিলিং স্টেশনগুলো।

এদিকে, এমন পরিস্থিতিতে এলপিজির দাম কেজি প্রতি প্রায় ৩৩ টাকা বাড়ায় গ্রাহকদের মাঝে অস্থিরতা বেড়েছে।

এসএস