রাজশাহীর টুলি বেগমের কাছে পৌঁছালো প্রধানমন্ত্রীর উপহার-সহায়তা

রাজশাহী
টুলি বেগমের কাছে নতুন একটি অটোরিকশা তুলে দেয়া হয়েছে
দেশে এখন
2

‘অটোরিকশা চালানো মা’ টুলি বেগমের কাছে পৌঁছে দেয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার ও চিকিৎসা সহায়তা। আজ (শুক্রবার, ৩ এপ্রিল) ‘আমরা বিএনপি পরিবার’র একটি প্রতিনিধিদল টুলি বেগমের কাছে প্রধানমন্ত্রীর এসব পৌঁছে দেন।

বেলা ১১টায় রাজশাহীর বড়গাছি মালপাড়া আশ্রয়কেন্দ্র সংলগ্ন এলাকায় নরসিংদী রায়পুরার সংসদ সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এবং সংগঠনটির সদস্য কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে একটি প্রতিনিধিদল টুলি বেগমের সঙ্গে সাক্ষাৎ করতে যান।

এসময় প্রতিনিধিদলটি টুলি বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। সেইসঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন অটোরিকশা ও চিকিৎসা সহায়তা তুলে দেয়া হয়। তারা টুলি বেগমের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করে।

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী, রাজশাহী সরকারী সিটি কলেজ সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ স্থানীয় নেতারা।

এর আগে, ‘সন্তানরা খোঁজ নেয় না, তবুও অটোরিকশা চালিয়ে মা তুলি বেগমের বেঁচে থাকার লড়াই’– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’র প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় টুলি বেগমের পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এসএইচ