জ্বালানি সাশ্রয়ে নতুন সময়সূচি মেনে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা

অফিসে যাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা
দেশে এখন
0

জ্বালানি সাশ্রয়ে সরকার নির্ধারিত নতুন সময়সূচি মেনে অফিস করছেন কর্মকর্তা-কর্মচারীরা। নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টার সময়সূচি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেয় সরকার।

আজ (রোববার, ৫ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে সরকারের এ নতুন নিয়ম। এ দিন সকাল ৯টা বাজার আগেই কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয়সহ প্রবেশ করতে দেখা যায়।

বৈশ্বিক জ্বালানি সংকটের চাপ মোকাবিলায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে অফিস সময় নির্ধারণ করে দিয়েছে সরকার। এদিকে, অফিসের সঙ্গে সমন্বয় করে ব্যাংকিং খাতেও আনা হয়েছে পরিবর্তন।

আরও পড়ুন:

ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকলেও, গ্রাহকরা লেনদেন করতে পারছেন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

জ্বালানি সংকটের এই বৈশ্বিক প্রেক্ষাপটে সরকারের নেয়া এ কৃচ্ছ্রসাধন নীতি এবং কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি বিদ্যুৎ সাশ্রয়ে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অনেকে।

এফএস